ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় শিক্ষার্থীদের জন্য দৃষ্টিনন্দন সাঁকো নির্মাণ

কলমাকান্দায় শিক্ষার্থীদের জন্য দৃষ্টিনন্দন সাঁকো নির্মাণ


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫


কলমাকান্দায় শিক্ষার্থীদের জন্য দৃষ্টিনন্দন সাঁকো নির্মাণ

নেত্রকোনা: কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকি কমাতে কলমাকান্দায় ভেঙে ফেলা হলো পুরোনো বিপজ্জনক বাঁশের সাঁকো। তার জায়গায় নির্মিত হয়েছে নতুন একটি নিরাপদ ও দৃষ্টিনন্দন সাঁকো।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার বিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁকোটি উদ্বোধন করে আনন্দ উল্লাসে মেতে ওঠে। বিদ্যালয়ে যাতায়াতের জন্য শিশুদের এ সাঁকো উপহার দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বিদ্যালয় সূত্র জানায়, ১৯৯৫ সালে বিশারা গ্রামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে বর্তমানে পাঁচজন শিক্ষক এবং দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে। দুই বছর আগে পাহাড়ি ঢলের পানির স্রোতে মাঠে প্রায় ৬০ ফুট লম্বা ও ২০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েন। প্রথমে নৌকা ব্যবহার করা হলেও পরে গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মিত হয়। সেটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের সেই সাঁকো পার হতে হতো।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পত্রিকায় প্রকাশিত খবরে জানতে পারি শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতের কথা। কোমলমতি শিক্ষার্থীদের কথা ভেবেই দ্রুত সিদ্ধান্ত নেই। আমার চাওয়াই ছিল, তারা যেন নিরাপদে, নির্ভয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারে।’

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, নতুন সাঁকোটি নির্মাণ হওয়ায় এখন তারা অনেক আনন্দিত ও স্বস্তিতে আছে। স্থানীয়রাও এই উদ্যোগকে শিক্ষানুরাগী ও মানবিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪১:৫১   ৮৫০ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ