ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ,২৭ ঘণ্টা পর উদ্ধার হলো মরদেহ

ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ,২৭ ঘণ্টা পর উদ্ধার হলো মরদেহ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫


ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ,২৭ ঘণ্টা পর উদ্ধার হলো মরদেহ

পটুয়াখালী: কলাপাড়ায় আন্ধারমানিক নদী থেকে নুরুল ইসলাম গাজীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুরুল ইসলাম কলাপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
নুরুল ইসলামের মেয়ে রুপা অভিযোগ করে বলেন, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আমার বাবা পৌর শহরের বাদুরতলী এলাকার একটি অটোরিকশায় বসা ছিলেন। এ সময় কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকসহ অটোচালককে আটক করে। বাবাকে তল্লাশি করে কোনো মাদক না পাওয়ার পরও ধাওয়া করে। এ সময় ভয়ে আমার বাবা আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।
তবে অভিযানের বিষয়টি পুরোপুরি অস্বীকার করে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহনুল কবির বলেন, আমরা শুধু এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করেছি। এর বাইরে আমাদের কোনো অভিযান হয়নি। তাদের অভিযোগের বিষয়টি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি।

কলাপড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল হোসেন বলেন, নিখোঁজের পর থেকেই ওই ব্যক্তিকে উদ্ধারের অভিযান শুরু হয়েছিল। পরে শনিবার বিকেলে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
পায়রা বন্দর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহাবুদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের কাছ থেকে মরদেহ উদ্ধার করে সব আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:১০   ৩১৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ