ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় নাশকতার চেষ্টাকালে পুলিশের হাতে আ’লীগ নেতা আটক

হাতিয়ায় নাশকতার চেষ্টাকালে পুলিশের হাতে আ’লীগ নেতা আটক


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫


হাতিয়ায় নাশকতার চেষ্টাকালে পুলিশের হাতে আ’লীগ নেতা আটক

নোয়াখালী: হাতিয়ায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী দলীয় কর্মীদের সংগঠিত করার চেষ্টাকালে পৌরসভা আওয়ামীলীগের এক নেতাকে আটক করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে আটক রবিয়লকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। এর আগে তাকে শনিবার রাত ৯টায় উপজেলার প্রধান সড়কের লক্ষিদিয়া এমপির পোল এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃত রবিয়ল হোসেন পৌরসভা ১ নং ওয়ার্ডের মৃত রেজাউল হকের ছেলে। সে একই ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, রবিয়ল দীর্ঘদিন ধরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এমপির পোল এলাকায় আওয়ামীলীগের লোকজন জড়ো করছেন। এমন সংবাদের ভিত্তিতে এসআই মিনহাজের নেতৃত্বে পুলিশ একটি টিম বিশেষ এক অভিযান চালিয়ে তাকে আটক করে।
স্থানীয়রা জানায়, সে আ’লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর অস্ত্র সরবাহের কাজে ও অর্থের যোগানদাতা হিসেবে দীর্ঘ বছর ধরে কাজ করে আসছে। বিগত স্বৈরাচারের আমলে এলাকায় মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি করে মিমাংসার নামে শালিশের নাটক করাই ছিল তার পেশা।
এ বিষয়ে হাতিয়া থান অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, আটককৃত রবিয়লকে সন্ত্রাস বিরোধী আইনে কোর্টে প্রেরণ করা হয়েছে। কোর্টে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৪৫   ২১৯ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ