ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামানের সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামানের সাংবাদিকদের সাথে মতবিনিময়


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫


ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামানের সাংবাদিকদের সাথে মতবিনিময়

ঢাকা: ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা মনিরুজ্জামান মনির আলফাডাঙ্গার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার সকালে আলফাডাঙ্গা ডাকবাংলোর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনের প্রধান অতিথি অনুষ্ঠানের মধ্যমণি মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মনির বলেন,বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা অনেক নির্যাতন সহ্য করে এখনও টিকে রয়েছি। আপনারা সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে রাজনীতি করবেন। আমরা চাইবোনা বিএনপির কোনো নেতাকর্মীর দ্বারা সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়। কারণ কিছু দিন পরে হবে জাতীয় নির্বাচন। দলের ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী দলের যাবতীয় কাজ করতে হবে। আমাদের সবাইকে ধৈর্য্য ধারণ করতে হবে।
তিনি আরও বলেন আমি মনিরুজ্জামান মনির ফরিদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তবে দল যাকে নমিনেশন দিবেন একজন কর্মী হিসেবে তার কাজ করে যাবো। আমি আপনাদের ভাালোবাসা নিয়ে এখন থেকে আপনাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। সর্বসাধারণের সেবা করতে চাই। আমার জীবনে কোনো চাওয়া-পাওয়া নেই। সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাতেই আশি অনেক সুখি। এখন আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী তথা ফরিদপুর-১ আসনের জনসাধারণের পাশে থেকে তাদের সেবা করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
এসময় বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাবের আলী, মধুখালী গাজনা ইউনিয়ন

স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবিদ মোস্তফা,ফরিদপুর জেলা জিয়া মঞ্চের সহ সাংগঠনিক সম্পাদক সাহিদুর রহমান বাবলু, ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতা মাছুম পারভেজ, মধুখালী যুবদল নেতা মো. দিদারুল হক, আলফাডাঙ্গা বিএনপির নেতা ওলিয়ার রহমানসহ দলের বিভিন্নস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৭:২০   ৩৪২ বার পঠিত  |               







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ