ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে বিউটি পার্লারে পুলিশের অভিযান,জাল নোটসহ পিস্তল উদ্ধার

নবীনগরে বিউটি পার্লারে পুলিশের অভিযান,জাল নোটসহ পিস্তল উদ্ধার


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫


নবীনগরে বিউটি পার্লারে পুলিশের অভিযান,জাল নোটসহ পিস্তল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার পৌরসদর আদালত পাড়ায় অবস্থিত সাঁজ বিউটি পার্লার থেকে দশ লাখ আঠার হাজার টাকা ও ৩ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। অভিযানকালে পার্লার মালিক বিলকিস বেগমকে পাওয়া যায়নি।এ সময় পার্লারে কর্মরত তিনজন মহিলা কর্মচারী আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
আটকরা হলেন- আলমনগর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী সাথী (৪২),নবীনগর পূর্ব পাড়ার করিমশাহ এলাকার আব্দুল সালামের মেয়ে তাশলিমা আক্তার এবং পূর্ব পাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তার।

অভিযান পরিচালনা করেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম। তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পার্লারটিকে ব্যবহার করে জাল নোট ছাপানোর ও সঞ্চয়ের কার্যক্রম পরিচালনা করছিল। চক্রটি আসন্ন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে এই জাল নোট বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিল।

অভিযানের সময় পার্লারের ভেতর থেকে তিন জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।তদন্ত চলছে জড়িত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে জালিয়াতি ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যপারে আটক পার্লারের ম্যানেজার সাথী জানান, বিকালে এক যুবতী হাইড্রা ফেসিয়াল করার কথা বলে পার্লারে আসেন। তিনি দরদাম করার পর কিছুক্ষন পর আসছি বলে একটি ব্যাগ রেখে বাইরে যান। এর কিছুক্ষণ পর পুলিশ পার্লারে ঢুকে ।ওই ব্যাগটি থেকে জাল টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৮:২৭   ৪০৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ