ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বহুমুখী দক্ষতা অর্জনের সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী

বহুমুখী দক্ষতা অর্জনের সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫


বহুমুখী দক্ষতা অর্জনের সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে সার্বজনীন কল্যাণ গ্রুপের উদ্যোগ ফ্রি ‘উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ কর্মসূচি’র ১৯ তম সেশনের প্রশিক্ষণ শেষ হয়েছে।
রবিবার সার্বজনীন কল্যাণ গ্রুপ কার্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সার্বজনীন গ্রুপের প্রধান প্রশিক্ষক ও নবীনগর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি। তিনি বলেন, ‘আগামী দিনের প্রতিযোগিতামূলক দুনিয়ায় টিকে থাকতে হলে তরুণদের অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে হবে। ২০০১ সাল থেকে আমরা আত্মকর্মসংস্থান ও যুব উন্নয়নে কাজ করছি। তরুণরা যদি আত্মবিশ্বাসী ও কর্মমুখী হয়, তবে তারা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা।

আয়োজিত সমাপনী অনুষ্ঠানে৷ প্রশিক্ষণে অংগ্রহনকারী ৪২ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। তিন মাসব্যাপী ১২টি ক্লাসে তরুণ অংশগ্রহণকারীরা আত্মবিশ্বাস বৃদ্ধি, মাইন্ডসেট উন্নয়ন ও বহুমুখী দক্ষতা অর্জনের হাতে-কলমে প্রশিক্ষণ নেন।

আয়োজক সূত্র জানায়, ইতোমধ্যে নতুন সেশনে (২০ তম সেশন) ৫৫ জন প্রশিক্ষণার্থী নিবন্ধন সম্পন্ন করেছে। তাঁদের উদ্যোক্তা হয়ে ওঠার পাশাপাশি মাইন্ডসেট উন্নয়ন ও বহুমুখী দক্ষতা অর্জনে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্বজনীন কল্যাণ গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, ব্যবসায়ী মানিক বিশ্বাস ও সাংবাদিক আবু কাউছার,প্রশিক্ষক রুমা আক্তার, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন ও প্রশিক্ষণের সমন্বয়কারী জেমিন আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সর্বজনীন গ্রুপের সদস্য জামাল হোসেন পান্না।
বক্তারা বলেন, সার্বজনীন গ্রুপের এ উদ্যোগ স্থানীয় তরুণদের আত্মকর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন অজয় মুখার্জি ও মোহাম্মদ হোসেন শান্তিÑ যা অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশ যোগ করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১২:৫২   ১০৬ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ