ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫


বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

পাবনা: সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা। উপজেলার তাঁতিবন্দ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে শনিবার বের হওয়া বিক্ষোভ মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোড়াডাঙ্গা বাজার চত্বরে গিয়ে শেষ হয় ।

পরে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার গোলাম আযমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, বিএনপি নেতা কামরুল ইসলাম, মজিবর রহমান খান ,আলাউদ্দিন আলাল,আবুল কালাম, সাফা,আলী আকবর , শরিফুল ইসলাম, মণিরুজ্জামান মান্নান, আব্দুল মালেক, মুক্তার শেখ,তোরাপ আলী, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক রাজা , এস এম রাজা ও পিকে সাব্বির প্রমুখ।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন , কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও জনবান্ধব নেতা শেখ আব্দুর রউফকে বহিষ্কার করা হয়েছে, যা বিক্ষুব্ধ করেছে নেতাকর্মীদের।

শিগগির এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে ঘোষণা দেন তারা আরো বলেন, শেখ আব্দুর রউফ আন্দোলন-সংগ্রামে বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন। শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ বলবৎ রাখলে দলটির কার্যক্রম স্থবির হয়ে পড়বে। তাই তারা বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে মাঠ পর্যায়ে সুষ্ঠু তদন্ত করে পুনর্বিবেচনা করে শেখ আব্দুর রউফ এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করার বিনীত অনুরোধ জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৯:২৮   ১৯১ বার পঠিত  |            







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ