ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে দূর্গাপুঁজাকে ঘিরে কেনাকাটায় ব্যস্ত ক্রেতা- বিক্রেতারা

নাসিরনগরে দূর্গাপুঁজাকে ঘিরে কেনাকাটায় ব্যস্ত ক্রেতা- বিক্রেতারা


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫


নাসিরনগরে দূর্গাপুঁজাকে ঘিরে কেনাকাটায় ব্যস্ত ক্রেতা- বিক্রেতারা

ব্রাহ্মনবাড়ীয়া: বছর ঘুরে ফিরে এসেছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে বিপনি বিতান গুলোতে কেনা কাটায় ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিক্রেতাদের দাবি কেনাকাটা অন্যান্য বছরের মতো জমেনি। ক্রেতা থাকলেও বিক্রির পরিমান কম।

আজ রবিবার ২১ সেপ্টেম্বর দুপুরে ব্রাহ্মণ বাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখাযায়।
নাসির নগর উপজেলার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, মনের মতো পোশাক কিনতে এ দোকান সে দোকানে ছুটছেন ক্রেতারা। কয়েক দিন ধরে পোশাকের দোকান গুলোতে বেড়েছে ভীর। আগামী কয়েক দিন পুরো সময় কেনা কাটা এমন ধূম চলবে বলে জানিয়েছেন ক্রেতারা।
বরাবরের মতো এবারও পুঁজার বাজারে ছেলে মেয়েদের পায়জামা-পাঞ্জাবি, শার্ট - প্যান্ট, জুতা, মেয়েদের বিভিন্ন ধরনের থ্রি -পিস, শাড়ী, বাচ্চাদের রকমারি পোশাক বিক্রি করা হচ্ছে।
এদিকে উপজেলা ফান্দাউক বাজারের পোশাক ব্যবসায়ী সুবোধ রায় জানান,এ বছর ক্রেতা বাড়লেও তেমন বেচা-কেনা নাই। তবে আগামী ১-২ দিনের মধ্যে বেচা-বিক্রি বাড়তে পারে।
এদিকে পুঁজার বাজারে শুধু সনাতন ধর্মাবলম্বীই নয় অন্যান্য ধর্মের ক্রেতাদেরও উপস্থিতি ছিল লক্ষণীয়।
সোহানা নামের এক ক্রেতা জানান,দুর্গা পুজার কারণে স্কুল গুলো ছুটি হচ্ছে এক সপ্তাহেরও বেশী। এ কারণে বাবার বাড়িতে যাবো তাই কেনা কাটা করছি।
এদিকে পুজার বাজারে চলছে কে কতো বেশি ছাড় দিতে পারে। প্রায় দোকানেই পুজা উপলক্ষে আগাম ঘোষণা দিয়ে ছাড়ে পোশাক বিক্রি করছেন। সে সুযোগে ক্রেতারাও ছাড়ের ভীড়ে কেনা কাটা সেরে নিচ্ছে।
পোশাক ব্যবসায়ী স্বপন দাস বলেন, বর্তমান দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দুর্গাপূজার বাজার কেমন হবে, তাই কয়েক দিন ভয়ে ভয়ে ছিলাম, পুজার বাজারে নতুন কাপড় এনে পরসা সাজিয়ে রেখেছিলাম, তবে ব্যবসায়ীদের আশংকা দুর করে ক্রেতারা ঠিকই দোকানে ভীর করছে। পুজার দিন যতোই ঘনিয়ে আসছে ততোই বিক্রি বাড়ছে।
কথা হয় বাসন্তী দেবের সাথে, তিনি বলেন বিভিন্ন দোকান ঘুরে ঘুরে নিজের জন্য, বাচ্চাদের জন্য রেডিমেড থ্রি পিসের সেট কিনেছি। কারণ দর্জির কাছে জামা তৈরি করতে সময় লাগবে তাই।
এছাড়াও পোশাকের পাশাপাশি জুতা, জুয়েলারি ও প্রসাধনী সামগ্রী বিক্রি হচ্ছে। পোশাক, প্রসাধনী কেনা কাটার পাশাপাশি অনেকে অন লাইনেও কেনা কাটা করছে বলে জানান অনেক ক্রেতারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪২:৪৪   ৩০৮ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ