ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ভিডব্লিউবি কার্ডের চাউল বিতরণ

ভেড়ামারায় ভিডব্লিউবি কার্ডের চাউল বিতরণ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫


 ভেড়ামারায় ভিডব্লিউবি কার্ডের চাউল বিতরণ

কুষ্টিয়া: ভেড়ামারায় ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে গরিব অসহায় মহিলাদের মাঝে মাসিক বরাদ্দকৃত চাউল বিতরণ করা হয়। বুধবার বিকেল ৪ টার সময় ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে গরিব অসহায় মহিলাদের মাসিক বরাদ্দকৃত চাউল দেওয়ার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।

ভিডব্লিউবি কার্ডের আওতায় চাঁদগ্রাম ইউনিয়নে ১৯০ জন কে এই চাউল দেওয়া হবে। প্রতিজন মাসে ৩০ কেজি করে চাউল পাবে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, ভিডব্লিউবি মহিলা ও শিশু মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভিডব্লিউবি কার্ডের জন্য অনলাইনে দরখাস্ত আহবান করা হয় এবং সেটা যাচাই-বাছায় করে যারা প্রকৃত গরিব অসহায় পরিবার তাদেরকে এর আওতায় আনা হয়েছে এরই অংশ হিসেবে আজ প্রথম ভিডব্লিউবি’র কার্ডের মাধ্যমে ১৯০ জনকে চাউল বিতরণ করা হলো। একজন ভিডব্লিউবি কার্ডধারী প্রতিমাসে ৩০ কেজি করে চাউল পাবে।

এই চাউল একজন মহিলা দুই বছর ধরে পাবে। যে মহিলার নামে কার্ড হয়েছে সে নিজে এসে প্রতিমাসের চাউল ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে যেতে হবে। একজনের কার্ড অন্য জন নিয়ে আসলে তাকে চাউল দেওয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও চাউল নিতে আসা গরিব অসহায় মহিলারা উপস্থিত ছিলেন ।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:২০:০১   ৫৮৮ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ