ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কপোতাক্ষের ভাঙন থেকে ফের বালু উত্তোলন

কপোতাক্ষের ভাঙন থেকে ফের বালু উত্তোলন


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


কপোতাক্ষের ভাঙন থেকে ফের বালু উত্তোলন

খুলনা: কয়রা উপজেলার সদর ইউনিয়নের গোবরা হরিণখোলার কপোতাক্ষ নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়নি। ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও মুচলেকার পরও রাতের আঁধারে ফের সক্রিয় হয়েছে বালু ব্যবসায়ীরা।

কয়েক দিন আগে গভীর রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এক লাখ টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হলেও একই স্থান থেকে আবারও বালু তোলা শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আটক হওয়া ব্যক্তিরাই পুনরায় এ কাজে জড়িয়েছেন।

এলাকাবাসী বলছেন, বালুদস্যু হারুন ও তার সহযোগীরা প্রশাসনের চোখে ধুলো দিয়ে অবাধে বালু তুলছেন। এর সঙ্গে স্থানীয় কিছু রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি কালাম মেম্বার ও প্রভাবশালী ব্যবসায়ীর যোগসাজশ রয়েছে।

সরকারি উদ্যোগে কোটি কোটি টাকা ব্যয় করে কপোতাক্ষ নদের ভাঙন রক্ষার কাজ চলছে। কিন্তু লাগাতার বালু উত্তোলনের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে বাঁধ ভেঙে হাজারো মানুষ আবারও জলাবদ্ধতার মুখে পড়বে।

কয়রার একাধিক বাসিন্দা বলেন, ‘প্রশাসন যদি সত্যিই কঠোর পদক্ষেপ নিত, তবে এতদিনে বালু সিন্ডিকেটের কার্যক্রম বন্ধ হয়ে যেত। কিন্তু টাকার কাছে নতি স্বীকার করায় কিছুই হচ্ছে না।’

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্যাহ আল বাকী বলেন, ‘বুধবার রাতে অভিযান পরিচলনা করে ৩ জনকে আটক করা হয়েছে, অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে কেউ জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৫:৫৪   ২৬৭ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ