ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় ১ দিনের ব্যবধানে ৩ মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় ১ দিনের ব্যবধানে ৩ মরদেহ উদ্ধার


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় ১ দিনের ব্যবধানে ৩ মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: জেলার তিন উপজেলা থেকে মাত্র ১ দিনের ব্যবধানে ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও ১ জনের পরিচয় নিয়ে পুরোপুরি নিশ্চিত নয় পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর: ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খাটিহাতা কবরস্থান সংলগ্ন এলাকার পুকুরের পানিতে বস্তাবন্দী অবস্থায় কিছু ভেসে উঠতে দেখে এবং এর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে হাত-পা বাঁধা অবস্থায় ১ যুবকের মরদেহ উদ্ধার করে। রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় শতভাগ নিশ্চিত হওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজহারুল ইসলাম প্রতিবেদককে বলেন, “একজন এসেছিল, তারা বলছে তার ছেলেকে পাচ্ছে না, ওইদিকেই বাড়ি তাদের… আমরা নিশ্চিত হতে পারছি না। ফেস নষ্ট হয়ে গেছে, তাই আমরা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। ফিঙ্গারপ্রিন্ট পেলেই পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

নাসিরনগর: ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের নিকটবর্তী ধানের জমিতে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মো: জুয়েল রানা (৩৭) নাসিরনগর থানায় এই মর্মে একটি সাধারণ ডায়রি দায়ের করেন যে, ২১ সেপ্টেম্বর (রবিবার) সকাল ৯টা থেকে তার বাবা মিন্নত আলী (৫৪)কে খুঁজে পাওয়া যাচ্ছে না।

লাশ উদ্ধারের পর নিখোঁজ মিন্নত আলীর পরিবারের লোকজন নিশ্চিত করেন যে, উদ্ধারকৃত লাশটি মিন্নত আলীর লাশ। নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমদ প্রতিবেদককে জানান, “প্রাথমিকভাবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। কঙ্কালের সাথে ভিকটিমের পরিহিত লুঙ্গি পাওয়া গেছে, জামা পাওয়া গেছে, আবার নিজের জমি থেকেই তার লাশ উদ্ধার করা হয়েছে। তার পরও আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা ডিএনএ স্যাম্পলের প্রোফাইলও করে রাখবো।”

নবীনগর: ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের পশ্চিম পাশের বিল থেকে ১ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে কাজলিয়া গ্রামের পশ্চিম পাশের বিলে একজন যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নবীনগর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, “বৃহস্পতিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়েছে, প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা গেছে। নিহতের নাম সোহেল মিয়া পিং মজনু মিয়া, গ্রাম কাজলিয়া, ইউনিয়ন শিবপুর। এলাকাবাসী বলেছে বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে এবং তার গায়ে এ ধরনের আলামতও আছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৮:৫৭   ১৭৭ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ