ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

হাতিয়ায় জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


হাতিয়ায় জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল


নোয়াখালী:
সারা দেশের ন্যায় হাতিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শহর জামে মসজিদ প্রাঙন থেকে উপজেলা জামায়াতের আমীর মাষ্টার বোরহানুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙনে এসে এক সমাবেশে মিলিত হয়।
হাতিয়া উপজেলা আমীর মাস্টার বোরহানুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন হাতিয়া সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহ মাহফুজুল হক, উপজেলা নায়েবে আমীর একেএম ইদ্রিস, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা তাওফিকুল ইসলাম, সেক্রেটারী নূর উদ্দিন মেশকাত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে যেন তেন নির্বাচন করতে দেওয়া হবেনা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে অবশ্য পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। ৫ দফা দাবি মেনে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবশ্য নির্বাচনের আয়োজন করতে হবে। কেহ বলে জামায়াতে ইসলামী নির্বাচন চায় না। নির্বাচন করার উদ্দেশ্যে জামায়াত ইসলামী ইতোমধ্যে হাতিয়া সহ ২৯৮টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য সব সময় প্রস্তুত আছে। বিক্ষোভ উপলক্ষ্যে হাতিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক জামায়াতের সদস্য কর্মী সমর্থক সমাবেশে উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫১:২৩   ২৮২ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ