ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয় দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছি:আবদুল হান্নান মাসউদ

নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয় দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছি:আবদুল হান্নান মাসউদ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫


নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয় দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছি:আবদুল হান্নান মাসউদ

নোয়াখালী: আমি এখানে এসেছি এই দ্বীপের মানুষের জন্য সংগ্রাম করতে। আমি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়। আমি দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। মঙ্গলবার নোয়াখালীর হাতিয়ার আফাজিয়া বাজারে ঔক্য ও সংহতির সমাবেশে তিনি একথা বলেন।
হান্নান মাসউদ বলেন, এই দ্বীপ হাতিয়ার নদীভাঙনের ইতিহাস ৬০ বছরের ইতিহাস। কিন্তু এই হাতিয়ায় নদীভাঙন নিয়ে কেউ কাজ করে নাই। কিলোমিটারের পর কিলোমিটার নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে, অনেক মানুষ ঘরবাড়ি হারা হয়েছে, কেউ কারো পাশে দাঁড়ায় নাই। নদী ভাঙ্গনের মানুষদেরকে নিয়ে তারা ব্যবসা এবং চাঁদাবাজি করেছে। নদী ভাঙ্গনের মানুষদেরকে দেখিয়ে তারা টাকা এনে মেরে খেয়েছে।

কিন্তু হাতিয়ার মানুষের ভাগ্যের উন্নতি হয় নাই। উন্নতি হয়েছে সেই সকল গলাবাজদের। যারা ভূমিহীনদের নাম বিক্রি করে হাজার হাজার একর ভূমি নিজেদের নামে বন্দোবস্ত করে নিয়েছে। আমি এখানে এসেছি এই দ্বীপের মানুষের জন্য সংগ্রাম করতে। আমি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয় আমি এসেছি দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।
এনপিপির এই নেতা বলেন, আমি এই হাতিয়ার রাজনীতিতে আসার কথা ছিল না। আমি আপনাদের কাতারে দাঁড়িয়ে নেতাদের বক্তব্য শোনার কথা ছিল আমি আপনাদের কাতারের মানুষ। ৫ আগষ্ট আমাকে আজকে এই কাতারে নিয়ে এসেছে । কিন্তু আমি এই কাতারের মানুষের দুঃখ দুর্দশা ভুলে যাই নাই। সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই দ্বীপকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।
এসময় হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ, যুগ্ম সমন্বয়কারী আলাউদ্দিন, ওয়ারেন্ট অফিসার শাহেদ উদ্দিন, এনসিপি নেতা ইউছুপ, বাগছাসের কেন্দ্রীয় নেতা হাফিজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৮:০৬   ১৭৫ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ