ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » কলমাকান্দা ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

কলমাকান্দা ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫


কলমাকান্দা ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নেত্রকোনা: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলা ওলামা দলের আয়োজনে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এম.এ হাসেম খন্দকার।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উদ্বোধক ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক কাজী মাওলানা তাসনীম আলম।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ ক্বারী মিছবাহ উদ্দিন তালুকদার (মাসুদ) এবং প্রধান আলোচক ছিলেন নেত্রকোণা জেলা শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুর রশিদ নূরানী। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সদস্য মোঃ হাবিবুর রহমান হাবীব (মন্ডল)।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ওলামা দলের সদস্য এইচ.এম নাদিরুজ্জামান খন্দকার এবং মাওলানা মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ওলামা দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির আন্দোলনকে সফল করতে তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

এসময় কলমাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে ওলামা দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক বিএনপি সমর্থক যোগ দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৫:৪৬   ১০৪ বার পঠিত  |      







শিরোনাম থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত



আর্কাইভ