ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে হত্যা মামলার প্রধান আসামী গাজীপুর থেকে গ্রেপ্তার

বাউফলে হত্যা মামলার প্রধান আসামী গাজীপুর থেকে গ্রেপ্তার


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫


বাউফলে হত্যা মামলার প্রধান আসামী গাজীপুর থেকে গ্রেপ্তার

পটুয়াখালী: বাউফলে শাহ-আলম নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি গোবিন্দ ঘরামিকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ।

বুধবার (১ অক্টোবর) রাতে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে বাউফল থানা এসআই মাসুদ খলিফার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানা সূত্রে জানাগেছ, চলতি বছরের ২৩ মার্চ বাউফল উপজেলার সদর ইউনিয়নের কায়না গ্রামে নিহত শাহ-আলমের ছাগলে একই এলাকার গোবিন্দ ঘরামির জমির ঘাস খেলে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হন শাহ-আলম। তাকে হাসপাতালে ভর্তি করা হলে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এ ঘটনায় প্রথমে হামলার মামলা হলেও পরবর্তীতে তা হত্যা মামলায় রূপ নেয়। ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক ছিলেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ খলিফা বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রধান আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১১:২৫   ১৩৫ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ