ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ডাকাতি ও প্রতারণা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জে ডাকাতি ও প্রতারণা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫


ঈশ্বরগঞ্জে ডাকাতি ও প্রতারণা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে ডাকাতি ও প্রতারণার দুটি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক উজ্জ্বল হাসান। আজ শুক্রবার (৩ অক্টোবর) ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।

এর আগে, বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে আঠারবাড়ি ইউনিয়নের শৈলাটি গ্রামে নিজ বাড়ির সামনের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উজ্জ্বল হাসান ওই গ্রামের প্রয়াত আব্দুল খালেকের ছেলে।

পুলিশ জানিয়েছে, উজ্জ্বল হাসান ডাকাতি ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে থানায় আরও দুটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি গোপনে বাড়িতে ফিরে আসেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “ডাকাতি ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উজ্জ্বল হাসানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন কমিটির আহ্বায়ক। তাকে সন্ত্রাসবিরোধী আইনে মামলার আওতায়ও আনা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৮:৫৬   ৩১১ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ