ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিয়ে বাড়িতে চলছিল নাচগান,দোকানে থেকে পাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিয়ে বাড়িতে চলছিল নাচগান,দোকানে থেকে পাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫


বিয়ে বাড়িতে চলছিল নাচগান,দোকানে থেকে পাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী: দশমিনায় মো.শুভ দ্বীন ইসলাম (২৬) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিজের চায়ের দোকান থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবার। আজ শুক্রবার বাদ আসর তাঁর বিয়ে হওয়ার কথা ছিল।
শুভ উপজেলার আলীপুর ইউনিয়নের মীর মদন গ্রামের প্রবাসী নুরুল ইসলামের ছেলে। গ্রামে বাড়ির কাছেই তাঁর চায়ের দোকান ছিল। বাড়ির লোকজন ও স্থানীয় সূত্র জানায়, বিয়ে উপলক্ষে কেনাকাটা, বাড়ি সাজানোর কাজসহ নানা আয়োজন শুভ নিজেই করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে আসা আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা মিলে নাচ-গান করেছেন। শুভও এতে অংশ নেন। এরপর বাড়ির সামনে থাকা নিজের দোকানে যান শুভ। এরপর বাড়ি ফিরতে দেরি দেখে পরিবার খুঁজতে যায় তাঁকে। দোকানে গিয়ে তাঁরা দেখতে পান শুভ দোকানের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। তাৎক্ষণিক উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শুভর দাদা আবদুর রব হাওলাদার বলেন, ‘বিয়েতে শুভর সম্মতি ছিল। বিয়ের সকল কেনাকাটা নিজেই করেছে।  বৃহস্পতিবার রাতে বাড়ির আঙিনায় সকলে মিলে নাচ-গান করছিল। এরপর কিছু না বলে শুভ দোকানে চলে যায়। ফিরতে দেরি দেখে আমরা দোকানে খুঁজতে যাই। দোকানে গিয়ে দেখি আড়ার সঙ্গে ঝুলে আছে। এর বাইরে কী ঘটেছে, আমি জানি না।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আবদুল আলীম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০২:১৬   ১৭৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ