ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বিজয়নগরে অতিরিক্ত মদপানে নিহত ২

বিজয়নগরে অতিরিক্ত মদপানে নিহত ২


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫


বিজয়নগরে অতিরিক্ত মদপানে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া: বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও দুজন।

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে বিজয় নগর উপজেলার মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে। মদ্যপানে মৃত্যু হওয়া দুই ব্যক্তি হলেন উপজেলার ইছাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের কুকিল মালাকারের ছেলে শ্রীনিবাস (৭০) ও সৌরভ দাস (৩৫)।

অজিত সুমন ও মন্টু মালাকারকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূজার অনুষ্ঠান শেষে শুক্রবার রাতে উপজেলার মির্জাপুর গ্রামে কুকিল মালাকারের বাড়িতে মাদের আসর জমায়। এতে অতিরিক্ত মদ্যপানে ঘটনাস্থলে ২ জন নিহত হন। আতঙ্কে বাকিরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে সুমন ও মন্টুকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।

বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, অতিরিক্ত মদ্যপানে ২ জন নিহত হয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৪৪   ২৫৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ