ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » চুরির অপবাদে যুবককে নির্যাতন,সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুরির অপবাদে যুবককে নির্যাতন,সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫


চুরির অপবাদে যুবককে নির্যাতন,সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বিচ্ছিন্ন চরাঞ্চল নলেরচর প্রকল্প বাজার এলাকায় ১ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৪ অক্টোবর) সকালে মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ওই তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানাযায়,চুরির দায়ে জাফর (১৮) নামে এক তরুণকে শুক্রবার রাতে সালিশের বৈঠকের কথা বলে আটক করে স্থানীয় বিএনপি নেতা সোহেল।
জাফর উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকার মো. জাকেরের ছেলে। অভিযুক্ত সোহেল মাহমুদ হাতিয়া উপজেলার ২নং চানন্দি ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি।
স্থানীয় সূত্র জানায়, জাফর গত সপ্তাহে বিএনপি নেতা সোহেল মাহমুদের বাড়িতে মাসিক চুক্তিতে দিনমজুরের কাজ শুরু করে। ২-৩ দিন কাজ করে সে কাউকে না জানিয়ে ওই বাড়ি থেকে পালিয়ে আসে। এ সময় সোহেল মাহমুদের বাড়ি থেকে তাদের ঘরের আলমারির চাবি, মোবাইল চার্জার ও আসবাবপত্র জাফর চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আলি বাজার এলাকা থেকে জাফরকে ধরে মোটরসাইকেলে করে প্রকল্প বাজার এলাকায় নিয়ে যায় সোহেল মাহমুদ। সেখানে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। এ সময় সেখানে তার বাবাকেও ডাকা হয় এবং চুরির বিষয়টি জানানো হয়। একপর্যায়ে তার বাবাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলেও জাফরকে প্রকল্প বাজারে আটকে রেখে হুমকি-ধমকি ও নির্যাতন করা হয়। শনিবার সকালে প্রকল্প বাজারের প্রধান সড়কের পাশে গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
জাফরের বাবা মো. জাকেরের অভিযোগ, আমার ছেলেকে চুরির দায়ে আটক করে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ছেলে যদি অপরাধ করে থাকতো তাকে আমি শাসন করতে পারতাম। তারা আমার ছেলেকে কেন আমার হাতে ছেড়ে দেয়নি? কেন আটকে রেখেছে? এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করেন তিনি।
এই ঘটনায় বিএনপি নেতা সোহেল মাহমুদ বলেন, ‘কয়েকদিন আগে ছেলেটা আমাদের বাড়িতে থেকে কাজ করতো। সে আমাদের ঘর থেকে চাবি, মোবাইল চার্জারসহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যায়। গতকাল সন্ধ্যায় তাকে হাতিয়ার আলি বাজার এলাকায় দেখা গেলে সেখান থেকে তাকে প্রকল্প বাজার তার বাড়ির সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বাবাকে ডেকেই তার সামনেই জিজ্ঞাসাবাদ করা হয়। এর বেশি আমি কিছু জানি না। আজ সকালে আমি ঘুম থেকে উঠে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি।’
হাতিয়ার মোর্শেদ বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ মহিউদ্দিন বলেন, ‘বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আজমল হুদা বলেন,তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তবে ফাঁস দিয়ে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৩০:০৭   ৯৯ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


যারা ধর্ষণের মিথ্যা তথ্য প্রচার করে হাতিয়াকে কলংকিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে: মাহবুবের রহমান শামীম
হাতিয়ায় দরজার বাহিরে তালা দিয়ে ছাত্রদল নেতার ঘরে আগুন
হাতিয়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে হিন্দুসম্প্রদায়ের মানববন্ধন
নোয়াখালী-৬ হাতিয়া আসনে আবদুল হান্নান মাসউদ বিজয়ী
হাতিয়ায় সন্ত্রাসী হামলায় বিটিভির সাংবাদিক সহ আহত ৩০



আর্কাইভ