ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে প্রত্যাহারের ৮দিন পর ওসি নাজমুল পূনর্বহাল

রাজারহাটে প্রত্যাহারের ৮দিন পর ওসি নাজমুল পূনর্বহাল


আসাদুজ্জামান আসাদ,রাজারহাট(কুড়িগ্রাম)
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫


রাজারহাটে প্রত্যাহারের ৮দিন পর ওসি নাজমুল পূনর্বহাল

কুড়িগ্রাম: গণদাবির মুখে ৮দিন পর রাজারহাট থানার ওসি নাজমুল আলমকে স্বপদে পূনর্বহাল করা হয়েছে। ৩অক্টোবর সকালে কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান স্বাক্ষরীত অফিস আদেশ জারীর পর ওসি নাজমুল আলম পূনঃ যোগদান করেন।

জানা যায়,এরআগে ১আগষ্ট রাজারহাট থানায় যোগদানের দুই মাসের মধ্যে গত ২৪সেপ্টেম্বর রাতে ওসি নাজমুল আলমকে প্রত্যাহার করা হয়। পরদিন ২৫সেপ্টেম্বর এখবর জানাজানির পর জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রত্যাহারের ঘটনায় সমালোচনার ঝড় উঠে।

ওই দিন বিকেলে তাকে পূনর্বহালের দাবিতে রাজারহাটের সর্বস্তরের জনগনের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন এলাকাবাসী। এরপ্রেক্ষিতে শুক্রবার ওসি নাজমুল আলমকে পূনর্বহাল করে অফিস আদেশ জারি করেন কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান। ওসি প্রত্যাহারের পর স্বপদে,স্ব-কর্মস্থলে যোগদানের বিষয়টি বিরল বলে অনেকে মনে করেন।

উল্লেখ্য,এরআগে ওসি নাজমুল আলম রাজারহাট থানায় যোগদানের ২মাসের মধ্যেই মাদক,জুয়া ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতা তৈরি করতে ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ ও আইন বিরোধি নানা কর্মকান্ডে সচেতনতা তৈরির লক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জুমার দিন মসজিদ সমূহে সচেতনতা মূলক আলোচনা সহ মাদক কারবারি ও জুয়াড়ি গ্রেফতারে কঠোর ভূমিকার জন্য জনপ্রিয়তা অর্জন করেন।
ওসি নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,শুক্রবার সকালে পুনর্বহালের আদেশ প্রাপ্তির পর সকাল ১১টায় আমি রাজারহাট থানায় যোগদান করেছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৫:০১   ৪০৬ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ