ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার

পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫


পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার

পটুয়াখালী: সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে কিশোর গ্যাং চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার

অফিসার ইনচার্জ মো: ইমতিয়াজ। শনিবার দুপুরে তাদের আটক করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ মো: ইমতিয়াজ সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শহরে বিশৃংখলা সৃষ্টি, সাধারণ মানুসকে ফাঁদে ফেলে অর্থ আদায়সহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
আটককৃতরা হলেন, পৌর শহরের ৪ নাম্বার ওয়ার্ডের মৃধা বাড়ি এলাকার মুরাদ মৃধার ছেলে তালহা মৃধা (২০), পিটিআই স্কুলের পেছনে মজিবর প্যাদার ভাড়াটিয়া কুয়াকাটা সংলগ্ন আলীপুর এলাকার রিপন হাওলাদারের ছেলে আল কাইয়ুম রিফাত (২১), থানাপাড়া মন্টু চৌকিদারের ভাড়াটিয়া নলছিটি কয়ার চর এলাকার জসিম খানের ছেলে নাজমুল হাসান (১৯) ও শেরেবাংলা সড়ক সীমা চৌধুরীর ভাড়াটিয়া মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী এলাকার রিপন সিকদারের ছেলে সিয়াম সিকদার আকাশ।
তিনি আরো জানান,সু নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে পুলিশের সাড়াশি অভিযানে কিশোর গ্যাং সদস্যদের আটকের খবরে স্বত্তি প্রকাশ করেছেন একাধিক ব্যাক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা কন্যা শিশু অধিকার রক্ষা ফোরামের সাধারণ সম্পাদক নিনা আফরিন, সুজন পটুয়াখালী জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্তসহ একাধিক সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ সদর থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। শহরের আইন শৃংখলা ও পরিবেশ ঠিক রাখতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত রাখতে পুলিশ বিভাগের প্রতি অনুরোধ জানান তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৯:১৫   ১৭০ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ