ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » তরমুজবাহী ট্রলার ডাকাতির প্রধান আসামি গ্রেফতার

তরমুজবাহী ট্রলার ডাকাতির প্রধান আসামি গ্রেফতার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫


তরমুজবাহী ট্রলার ডাকাতির প্রধান আসামি গ্রেফতার

পটুয়াখালী: বাউফলে তরমুজবাহী ট্রলার ডাকাতির ঘটনায় জড়িত প্রধান আসামি কামাল হোসেনকে(৩৮) গ্রেফতার করেছে র‌্যাব। পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান বিষয়টি নিশ্চিত করেছেন ।
আজ শনিবার ৪ অক্টোবর ভোররাত ৪ টার দিকে ভোলার দক্ষিণ দিগালদি এলাকার নিজ বাড়ি থেকে র‌্যাব -৮ এর পটুয়াখালী ক্যাম্প ও ভোলা ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৪ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে বাদীর মালিকানাধীন একটি ট্রলার গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের কপালবেড়া এলাকা থেকে প্রায় ১০ হাজার পিস তরমুজ নিয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিল। ট্রলারে প্রায় ১৫ লাখ টাকার তরমুজ ছিল।
পথে বাউফলের নাজিরপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে সশস্ত্র ডাকাতরা ট্রলার আটকায়। এ সময় তারা কৃষকদের মারধর করে এবং পুরো ট্রলারভর্তি তরমুজ লুট করে নিয়ে যায়। ঘটনায় বাদীসহ অন্তত পাঁচজন কৃষক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় কৃষক শহিদুল মাতব্বর বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা দায়ের করেন।
পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান বলেন, ‘অভিযুক্ত ডাকাতদের গ্রেফতারে র‌্যাব সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।
তিনি আরো বলেন, ‘জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছি এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৬:১৪   ২২৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ