ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বাংলাদেশে নতুন মব কালচার শুরু হয়েছে এ রকম আগে ছিল না:ব্যারিষ্টার রুমিন ফারহানা

বাংলাদেশে নতুন মব কালচার শুরু হয়েছে এ রকম আগে ছিল না:ব্যারিষ্টার রুমিন ফারহানা


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫


বাংলাদেশে নতুন মব কালচার শুরু হয়েছে এ রকম আগে ছিল না:ব্যারিষ্টার রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়ীয়া:আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ( সরাইর-আশুগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিষ্টার রিমিন ফারহানা। ইতিমধ্যে নিজ সংসদীয় আসনে জনসংযোগও শুরু করেছেন বিএনপির এই নেত্রী। ছুটছেন সব জায়গায়। যাচ্ছেন গণমানুষের কাতারে।

এবারের দুর্গাপূজায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন মণ্ডপে প্রধান অতিথি হিসেবে হাজির হন ব্যারিষ্টার রুমিন ফারহানা। পূজা পরিদর্শনে গিয়ে এ নেত্রী বলেন, দেশে দ্রুত নির্বাচন প্রয়োজন। তাহলেই মব কালচার বন্ধ হবে। ইউনূস সরকারের প্রতি একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেন, ‘দেশে নতুন মব কালচার শুরু হয়েছে। বাংলাদেশে জীবনে এ রকম মব কালচার ছিল না। এগুলো তো হচ্ছে।’ দেশে একটি নির্বাচন দরকার উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘আমাদের একটা নির্বাচন দরকার ভাই।

মানুষ যাকে ভোট দেবে। সেটা যাকেই দিক। আমি বলছি না আমার দলকেই ভোট দিতে হবে। না দিলে এক্কেবারে খবর হয়ে যাবে। না ভাই, আমি এটা বলছি না। যাকে ভালো লাগে ভোট দেন।

আল্লাহর ওয়াস্তে একটা জবাবদিহিতামূলক সরকার বাংলাদেশে আসুক। একটা ভোটে নির্বাচিত সরকার আসুক। তাহলে অন্তত এই মাজার ভাঙা, সংখ্যালঘুদের ওপর হামলা কিংবা ডাকাতি, এই ঘটনাগুলো অন্তত কমে আসবে। বন্ধ হবে। আইনের আওতায় আসবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩১:১০   ৩৩১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ