ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় বিএনপি প্রার্থী প্রকৌশলী তানভীরের পথসভা

হাতিয়ায় বিএনপি প্রার্থী প্রকৌশলী তানভীরের পথসভা


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর ২০২৫


হাতিয়ায় বিএনপি প্রার্থী প্রকৌশলী তানভীরের পথসভা

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণের লক্ষে শনিবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী বাজারে লিফলেট বিতরণ ও পথসভা করেন জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নোয়াখালী ৬ হাতিয়া আসনের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।
নোয়াখালী-৬ হাতিয়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজিব পথসভায় বক্তব্যে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা বিগত সময় অতিবাহিত করেছি। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে হাসিনা পতনের আন্দোলন হাতিয়া বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে সকল কর্মসূচি সফল করেছি। ঢাকা চট্টগ্রামে দলীয় কর্মসূচিতে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছি।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য নির্বাচনের তারিখ দেওয়া হয়েছ, আমার বিশ্বাস এদেশের মানুষ বিপুল ভোটের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী করবে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়ে উঠবে।
এ সময় তিনি আরো বলেন, আমরা যারা তৃণমূলে নেতৃত্ব দিয়ে দলের পক্ষে কাজ করছি আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে সন্ত্রাস মুক্ত হাতিয়া গড়ে তুলতে হবে এবং আগামীতে সুজলা সুফলা শস্য শ্যমলা হাতিয়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরো বলেন বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে হিন্দু মুসলমানদের মধ্যে কোন ভেদাভেদ থাকবেনা। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।
যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আগামীতেও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

স্থানীয় বাসিন্দারা জানান, এমপি প্রার্থীর আজকের এই উপস্থিতি তাদের আনন্দে বাড়তি রঙ যোগ করেছে। আজকের এই লিফলেট বিতরন অনুষ্ঠানে এম পি প্রার্থীর আগমন আমাদের উৎসাহিত করেছে।

সময় তার সাথে ছিলেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আরেফিন আলী। সাবেক জিএস জাকের হোসেন ফারভেজ। উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল বাসার হাওলাদার। উপজেলা যুবদলের নেতা রফিক উদ্দিন। ছাত্রনেতা তুষার আহমেদ। জেলা শ্রমিক দলের নেতা আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১১:৩০   ২০৪ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ