ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় নৌ-বাহিনীর অভিযানে চোরাই কয়লাসহ তিন ট্রলার জব্দ

হাতিয়ায় নৌ-বাহিনীর অভিযানে চোরাই কয়লাসহ তিন ট্রলার জব্দ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর ২০২৫


হাতিয়ায় নৌ-বাহিনীর অভিযানে চোরাই কয়লাসহ তিন ট্রলার জব্দ

নোয়াখালী: হাতিয়ায় বাংলাদেশ নৌ-বাহিনীর অভিযানে কয়লা বোঝাই তিনটি ট্রলার আটক করা হয়েছে। রবিবার সকালে নৌ-বাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ১৬০ টন চোরাই কয়লা জব্দ করা হয়। জব্দকৃত কয়লার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানা গেছে।
চট্টগ্রাম নৌ অঞ্চলের গণমাধ্যম শাখা জানায়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও উপকূলীয় এলাকায় অপরাধমূলক কার্যক্রম দমনে নৌবাহিনীর নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ কয়লা আটক করা হয়।
জানাযায়,হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের পাঙ্গাসিয়া খালে একটি ইটভাটার ঘাটে অবৈধভাবে আনা কয়লা খালাসের প্রস্তুতি চলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নৌবাহিনী ও হাতিয়া থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।

এসময় কয়লা বোঝাই তিনটি ট্রলার আটক করা হয়। ট্রলার তিনটি থেকে মোট ১৬০ টন কয়লা জব্দ করা হয়। যার মধ্যে একটি ট্রলারে ৮০ টন এবং বাকি দুটি ট্রলারে ৪০ টন করে কয়লা ছিল। জব্দকৃত কয়লার মূল্য প্রায় ১৬ লাখ টাকা এবং তিনটি ট্রলারের আনুমানিক মূল্য প্রায় ৮০ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নৌ-বাহিনী জানিয়েছে, আটককৃত কয়লা ও ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তা বলেন, “সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা রক্ষার পাশাপাশি সন্ত্রাস, মাদক, ও চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হাতিয়া উপকূলজুড়ে অবৈধ কয়লা ও পণ্য পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় নৌ-বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে নজরদারি জোরদার করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০২:১০   ১৬১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ