ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে কারেন্ট জালসহ আটক দুই জেলের কারাদণ্ড

দুমকিতে কারেন্ট জালসহ আটক দুই জেলের কারাদণ্ড


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর ২০২৫


দুমকিতে কারেন্ট জালসহ আটক দুই জেলের কারাদণ্ড

পটুয়াখালী: দুমকিতে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ মোঃ মনির হোসেন (৪০) ও মোঃ কাইয়ুম ফরাজী (২৫) কে আটক করেছে উপজেলা মৎস্য অফিস ও পুলিশের যৌথ অভিযানে। আটককৃতদের ১মাসের কারাদণ্ড দেয়া হয়।
শনিবার (৪ অক্টোবর) রাত ৯টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়ার নিজ বসত ঘর থেকে ৫০ হাজার মিটার নতুন কারেন্ট জালসহ আটক করা হয়। পরে আটককৃতদের দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক‌ মোবাইল কোর্ট পরিচালনা করে নতুন কারেন্ট জাল বুনন ও ক্রয় বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০’ এর আওতায় তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

আটককৃত মোঃ মনির হোসেন পিং হাকিম খান ও মোঃ কাইয়ুম ফরাজী পিং খলিল ফরাজী উভয় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা।
দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানে নদী ও বাজার এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ জাল ব্যবহার বা বিক্রির সঙ্গে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:০০:৪০   ২৩২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ