ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় তিন দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

কলাপাড়ায় তিন দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর ২০২৫


কলাপাড়ায় তিন দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের মম্বীপাড়া নতুনবাজার গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত ও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রবিবার ভোররাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় মসজিদের মোয়াজ্জেম নেছার উদ্দিন ফজরের আজান দেওয়ার সময় আগুনের লেলিহান শিখা দেখে মাইকযোগে এলাকাবাসীকে ডাকেন। পরে তারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং খবর দেন ফায়ার সার্ভিসে।

স্থানীয় মসজিদের মোয়াজ্জেম নেছার উদ্দিন বলেন ভোররাতে মসজিদে আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদের কাছাকাছি এলে দোকানে আগুন জলে দেখতে পেয়ে মসজিদের মাইক দিয়ে স্থানীয়দের খবর দেই। নতুনপাড়া বাজারে তিনটি দোকান একেবারেই পুড়ে গেছে। মসজিদের দেয়ালে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে হাবিবুর রহমানের কাপড় ও জুতা-কসমেটিক্সের দোকান সম্পূর্ণ পুড়ে যায়, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে তিনি জানান।
আল-আমিন ইলেকট্রনিক্সের মালিক আল-আমিন বলেন, “আমার দোকানে সব ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি হতো। পুরোপুরি পুড়ে গেছে—প্রায় ১৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। ঋণ করে দোকান দিয়েছিলাম, এখন পথে বসেছি।

অন্যদিকে, বাচ্চু মুদি মনোহারির দোকানেও আগুনে ৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়সাল আহমেদ বলেন, রাত সাড়ে চারটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনটি দোকান পুরোপুরি পুড়ে গেছে, তবে আশপাশের দোকানগুলো রক্ষা পেয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ জানান, আজ বিকেলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মো. বাচ্চু মিয়া, মো. আল আমিন, মো. হাবিবুর রহমান, মো. মিজান, পিতা- শাহজাহান হাওলাদার ও রাজ্জাক এই ৫ দোকান মালিকগণকে ১ বান্ডিল করে ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ ৩ হাজার টাকা ও ২ প্যাকেট করে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৭:২০   ১৩৩ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ