ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় ইউএনও’র কাছে শহীদ ও আহত পরিবারের স্মারকলিপি

কলমাকান্দায় ইউএনও’র কাছে শহীদ ও আহত পরিবারের স্মারকলিপি


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর ২০২৫


কলমাকান্দায় ইউএনও’র কাছে শহীদ ও আহত পরিবারের স্মারকলিপি

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার শহীদ ও আহতদের পরিবার-পরিজনরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেছেন।

রোববার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের কাছে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে নিহত ও আহতদের পরিবার রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনগত সুরক্ষা, পুনর্বাসন ও ন্যায়বিচারের দাবি জানান। তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদ ও আহতদের জন্য সরকারিভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তাদের দাবির মধ্যে ছিল— নিহত ও আহতদের “গণতন্ত্রের বীর শহীদ” ঘোষণা, পরিবারকে আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান, আহতদের চিকিৎসা ব্যয় বহন, মামলার দ্রুত নিষ্পত্তি ও আইনগত সহায়তা নিশ্চিতকরণ।

শহীদ পরিবারের স্বজনরা বলেন, “আমরা চাই আমাদের আত্মত্যাগ বৃথা না যাক। শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মধ্য দিয়েই তাদের আত্মার প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো সম্ভব।”

ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন।

এসময় কলমাকান্দা উপজেলার শহীদ চার পরিবারের সদস্যসহ আহতদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৫:১১   ১২৬ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


রাতে টিকটক নিয়ে দাম্পত্য কলহ, দুপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরার উদ্বোধন
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার



আর্কাইভ