ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঋতু হত্যার বিচারের দাবীতে সড়কে গ্রামবাসী

ঋতু হত্যার বিচারের দাবীতে সড়কে গ্রামবাসী


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর ২০২৫


ঋতু হত্যার বিচারের দাবীতে সড়কে গ্রামবাসী

ময়মনসিংহ: যৌতুক ও পরকিয়ার কারণে ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া চরবড়বিলা এলাকায় পরিকল্পিতভাবে গৃহবধূ ঋতু আক্তার (২৮) কে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার এবং এলাকাবাসি।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনের সড়কে প্রায় আধা ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে এই অভিযোগ করা হয়। এর আগে মানববন্ধনকারিরা নগরীর কাচারি রোডস্থ ডিআইজি কার্যালয়ের সামনে এ ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন মৃত ঋতু আক্তারের বাবা মো: আব্দুর রাজ্জাক, এলাকার বাসিন্দা মো: খাইরুল হক, আবুল হাসিম, হালিমা খাতুন ও মমতাজ বেগম প্রমূখ।
সমাবেশে তারা অভিযোগ করেন, ঋতু আক্তার দরিদ্র পরিবারের ভালো মেয়ে। কিন্তু তার স্বামী লম্পট এবং খুনি। পরকিয়ার কারণে সে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। থানা পুলিশও তাদের এই নাটক বিশ্বাস করে অপমৃত্যু মামলা করেছে। আমরা উচ্চ পর্যায়ের তদন্তের মাধ্যমে এই হত্যাকান্ডের বিচার চাই।

পারিবারিকভাবে জানা যায়, প্রায় ১১ বছর আগে তারাকান্দা উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে ঋতু আক্তারের সঙ্গে বিয়ে হয় সদর উপজেলার চরঈশ্বরদিয়া চরবড়বিলা এলাকার সারোয়ার হোসেনের। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান রয়েছে। দীর্ঘ এই দাম্পত্য জীবন পেরিয়ে সম্প্রতি স্বামীর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ তুলেন স্ত্রী ঋতু আক্তার। এতে অসন্তোষ্ট স্বামী প্রায়ই স্ত্রী ঋতু আক্তারকে মারপিট করত। এ ঘটনার জের ধরে গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে রহস্যজনক মৃত্যু হয় ঋতু আক্তারের।
ঋতুর ভাই মো: হামিদুল ইসলাম বলেন, গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে আমার বোনের রহস্যজনক মৃত্যু হয়। কিন্তু এই ঘটনাটি তার শশুরবাড়ীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। পরদিন সকালে এলাকাবাসির মাধ্যমে মৃত্যুর খবর জানতে পেরে দেখি রান্না ঘরে আমার বোনের মৃতদেহ পড়ে আছে। তার গলায় বাধাঁ একটি ওড়না।

এ সময় তারা জানায়- আমার বোন আত্মহত্যা করেছে। কিন্তু পরে জানতে পারি যৌতুক ও পরকিয়ার কারণে আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৩০   ৩৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ