ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » গৃহবধুকে যৌন নির্যাতনের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

গৃহবধুকে যৌন নির্যাতনের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর ২০২৫


গৃহবধুকে যৌন নির্যাতনের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

নোয়াখালী: সোমবার (৬ অক্টোবর) এ বিষয়ে ভুক্তভোগীষ কহিনুর বেগম বাদী হয়ে নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে হাতিয়া কোর্টে একটি মামলা দায়ের করেন। এর আগে গত ২১ সেপ্টেম্বর বিকেলে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আনোয়ার হোসেন নিঝুমদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ড ইসলামপুর গ্রামের হারুন মাঝির ছেলে। তিনি নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। ভুক্তভোগী কহিনুর বেগম একই এলাকার জেলে মো.হাশেমের স্ত্রী।
মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত আনোয়ার হোসেনের কহিনুর বেগমের বসত বাড়ীর বসতঘরে কেউ না থাকার সুযোগে প্রবেশ করে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কহিনুরকে গাল মন্দ করে চুল ধরে টেনে কাপড় চোপড় ছিড়ে বিবস্ত্র করে। এসময় লাঠি দিয়ে উভয় পায়ের গিরায় সহ শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে পিটিয়ে গুরুতর জখম করে।

কহিনুর যাতে কোন আইন আদালতের আশ্রয় না নিতে পারে সেজন্য ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক অলিখিত তিনটি একশত টাকার স্ট্যাম্প ও ২টি নীল কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেয়।
কহিনুর বলেন, আনোয়ার মেম্বার আমাকে মোবাইল ফোনে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিত। আমি বাধ্য হয়ে তার নাম্বার বøক করে দিই। গত ২১ সেপ্টেম্বর সোমবার বিকেলে আমার ঘরে ঢুকে শারিরীক সম্পর্ক করতে চায়। আমি বাধা দিলে সে আমাকে কাপড় টেনে ছিড়ে মারধর করে বিবস্ত্র করে ফেলে। এমন কি আমাকে কোথায় চিকিৎসা নিতে দেয়নি। তার সন্ত্রাসী লোকজন দিয়া পাহারা দিয়া কয়েকদিন অবরুদ্ধ করে রাখে। আমি এ অত্যাচারের বিচার চাই।
অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি মেম্বার আনোয়ার হোসেন বলেন, কহিনুর বেগমের মায়ের অনুরোধে তাদের স্বামী স্ত্রীর বিবাদ মীমাংসা করতে গিয়েছি। দুইদিন চেষ্টা করেও তা সমাধান করতে পারিনি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। একটা পক্ষ আমার সম্মান ক্ষুন্ন করার জন্য অপচেষ্টা করছে।
এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, মামলার বিষয়ে কোর্ট থেকে এখনো কোন নির্দেশনা পাই নি। নির্দেশনা ফেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৫৫   ১৮৬ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ