ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » প্রতারনায় মামলায় সাজাপ্রাপ্ত আসামী স্কুল শিক্ষক গ্রেফতার

প্রতারনায় মামলায় সাজাপ্রাপ্ত আসামী স্কুল শিক্ষক গ্রেফতার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর ২০২৫


প্রতারনায় মামলায় সাজাপ্রাপ্ত আসামী স্কুল শিক্ষক গ্রেফতার

ঝালকাঠি: কাঁঠালিয়ায় এনআই এ্যাক্টের মামলায় সাজাপ্রাপ্ত আসামী দূর্নীতিবাজ প্রধান শিক্ষক সাহারুম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় কাঠালিয়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার বেতাগী পৌর শহর এলাকায় অভিযান চালিয়ে বেতাগী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে। আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে তাকে কোর্টে চালান করা হয়েছে।
গ্রেফতারকৃত সাহারুম মিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের মৃত্যু আবদুর রশীদ হাওলাদারের ছেলে ও উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৫৭ নম্বর চক রঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মংচেনলা।
জানাগেছে, চাকুরি দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে টাকা আদায় করেছেন। দরপত্র আহবান না করে নিলামের আগে সরকারি ভবন বিক্রি, সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক,অগ্রনী ব্যাংক এবং বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে পরিশোধ না করা, শিক্ষা কর্মকর্তার সাথে অশোভন আচারণ, নারী কেলেংঙ্কারিসহ নানা অপকর্মের অভিযোগ তার বিরুদ্ধে। লোন পরিশোধ না করায় সোনালী ব্যাংক সাহারুম মিয়ার বিরুদ্ধে ২০২৪ সালে আদালতে একটি মামলা করেন। এ মামলায় তার ৬ মাসের বিনাশ্রম

কারাদন্ডের আদেশ হয়। এছাড়াও তার বিরুদ্ধে কয়েকজন পাওনাদার আদালতে মামলা করেছেন। সাহারুমের গ্রেফতারের খবরে একাধিক পাওনাদার থানায় হাজির হয়।
সাহারুম মিয়ার ছোট ভাই জাকির হোসেন জানান, পেনশনের অর্থ দিয়ে সকলের টাকা ফেরত দেওয়া হবে।
থানার ওসি মংচেনলা জানান, সাঁজাপ্রাপ্ত আসামী স্কুল শিক্ষক সাহারুম হাওলাদারকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৮:১৩   ৪৪০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ