ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সড়কের কাজ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে সড়কের কাজ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর ২০২৫


ঈশ্বরগঞ্জে সড়কের কাজ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়ক নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের দাবিতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। বুধবার (৮ অক্টোবর) দুপুরে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় হাজারো জনতা।

প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন তারা। আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির নির্মাণ কাজ ঝুলে থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।

সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ থেকে আঠারবাড়ী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় ২০২০ সালের মার্চে। ১১৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটি ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো কাজ শেষ হয়নি।

প্রকল্পের অগ্রগতি ব্যাহত হওয়ার মূল কারণ হিসেবে ভূমি অধিগ্রহণে জটিলতাকে দায়ী করা হচ্ছে। এখনও অধিগ্রহণকৃত ভূমির মালিকদের ‘৮ ধারা’র চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়নি, যার ফলে প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়েছে।

উল্লেখ্য, এই সড়কটি ঈশ্বরগঞ্জসহ নেত্রকোণা ও ময়মনসিংহ জেলার হাজার হাজার মানুষের চলাচলের প্রধান পথ। সড়কের দুরবস্থা ও নির্মাণ কাজ থেমে থাকার কারণে সাধারণ মানুষ, বিশেষ করে রোগী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন।

সড়কে ভাঙাচোরা, খানাখন্দ এবং ধুলাবালির কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এসব সমস্যার দ্রুত সমাধান ও কাজ শেষ করার দাবিতে এলাকাবাসী অবশেষে রাস্তায় নামতে বাধ্য হন।

মানববন্ধন কর্মসূচিতে মুফতি খাইরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ শাহ্ নূরুল কবীর শাহীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন, একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোফাজ্জল হোসেন টিপু, আব্দুল্লাহ আল মামুন খোকন, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম জিকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২১:০৯   ৭২ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


ময়মনসিংহ-২ আসনে ভোটে কারচুপির অভিযোগ, ব্যালট সংরক্ষণে আদালতের নির্দেশ
কলমাকান্দায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী
তারাকান্দায় শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ
কলমাকান্দায় মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির সভা



আর্কাইভ