ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গোসল করতে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

গোসল করতে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর ২০২৫


গোসল করতে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

পটুয়াখালী: গোসল করতে নেমে ডুবে নিখোঁজ আলীফ(৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৮ অক্টোবর বুধবার রাত ৮ টার দিকে দুমকির মুরাদিয়ার বটতলা এলাকার লোহালিয়া নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়েছে। আলীফ বরগুনা জেলার লাকৈর এলাকার নিজাম আকনের ছেলে।

জানাগেছে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর তার খালা বাড়িতে বেড়াতে এসে গত ৬ অক্টোবর সোমবার দুপুরে পাশ্ববর্তী নদীতে চার পাঁচজন শিশু গোসল করতে নামলে আলীফ পানিতে ডুবে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেনি। বুধবার বিকেলে দুমকির মুরাদিয়ার বটতলা নামক এলাকায় ভাসমান শিশুর মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সন্ধ্যার দিকে দুমকি থানা পুলিশের সহায়তায় পটুয়াখালী নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে। নিখোঁজ শিশুর স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থল আসেন এবং শিশুটিকে সনাক্ত করেন।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মো. রফিকুল ইসলাম জনান, নৌ পুলিশের সহায়তায় আমরা মরদেহ উদ্ধার করি। নিহতের স্বজনরা এসেছেন। এ বিষয়ে দুমকি থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩২:৩১   ৩৬১ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর
চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক
অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা
নটরডেম ও সেন্ট জোসেফে সুযোগ পেলেন লালমোহন হা-মীমের আট শিক্ষার্থী



আর্কাইভ