ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » জলঢাকায় চাড়ারকাটা নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জলঢাকায় চাড়ারকাটা নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫


জলঢাকায় চাড়ারকাটা নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নীলফামারী: জলঢাকা উপজেলার চাড়ারকাটা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৯ অক্টোবর) দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের বটতলী এলাকায় মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, খুটামারা ইউনিয়নের পাসারিপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে হাসান আলী(৮) ও নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মানুষমারা এলাকার হৃদয় হোসেনের ছেলে মাসুম হোসেন(১০)। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই।
বিষয়টি নিশ্চিত করেছেন খুটামারা ইউপি চেয়ারম্যান রাকিবুল ইসলাম। তিনি জানান, দুপুর ১টার দিকে নদীর ধারে বসে তিন শিশু খেলা করছিল। এসময় অসাবধানতা বসত হাসান ও মাসুম নদীতে পরে গেলে নদীর উপরে থাকা অপর শিশুটির চিৎকারে এলাকাবাসী এসে নদীতে নেমে তাদের খোজাখুজি করে।

অনেক খোঁজাখুজির পর সন্ধ্যান না পাওয়ায় জলঢাকা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়াস সার্ভিসের ডুবুরি দল নদী থেকে একশ’গজ দূর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, নদীটি বর্ষার কারণে অনেক জায়গায় গভীর হয়ে গেছে, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। প্রতিদিন এলাকার শত শত শিশু-কিশোররা নদীতে গিয়ে গোসল করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫০:৪৪   ৩৯৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ