ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে ক্যাম্পে ঘুমন্ত র‍্যাব সদস্যের মৃত্যু

পটুয়াখালীতে ক্যাম্পে ঘুমন্ত র‍্যাব সদস্যের মৃত্যু


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫


পটুয়াখালীতে ক্যাম্পে ঘুমন্ত র‍্যাব সদস্যের মৃত্যু

বরিশাল: পটুয়াখালীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮ সিপিসি-১ ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় মনিরুজ্জামান (৩০) নামের এক র‍্যাব সদস্য মারা গেছেন। বুধবার (৮ অক্টোবর) দুপুরের দিকে ব্যারাক থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মনিরুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে। স্ত্রী ও তিন সন্তান গ্রামের বাড়িতে থাকেন। র‍্যাব সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত দায়িত্ব পালন শেষে ব্যারাকে বিশ্রাম নিতে যান মনিরুজ্জামান। জোহরের নামাজের সময় ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা তাঁকে ডাকতে যান। তখন কোনো সাড়া না পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান তাঁকে মৃত ঘোষণা করেন।
র‍্যাব-৮ (বরিশাল) সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান বলেন, মনিরুজ্জামান অত্যন্ত ভদ্র ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। সকালে ডিউটি শেষে সহকর্মীকে বলেছিলেন, জোহরের নামাজের সময় যেন তাঁকে ডেকে দেয়। পরে ডাকার পরও কোনো সাড়া না পেলে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসক জানান, তিনি আর নেই। মো. রাশেদুল আহসান আরও বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৭:১৯   ২৬৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ