ঢাকা    শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ড্রাফট »


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫


আলফাডাঙ্গায় লীজ দেওয়া পুকুর থেকে চার লাখ টাকার মাছ মারার অভিযোগ পুকুর মালিকের
ফরিদপুর: প্রতিনিধি
লীজ দেওয়া পুকুর থেকে প্রায় চার লাখ টাকার বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ মারার অভিযোগ উঠেছে পুকুর মালিক কামাল হোসেন (৪০)সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে এমন ঘটনা ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বিলপুটিয়া গ্রামে। এ ঘটনায় পুকুর মালিক কামাল হোসেনসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লীজ মালিক রবিন কাজীর পিতা বাবলু কাজী।
লিখিত অভিযোগ থেকে জানা যায়,চলতি বছরের ১৪ মার্চ উপজেলার বিলপুটিয়া গ্রামের কামাল হোসেনের কাছ থেকে দুই বছরের জন্য বছরে ২৪ হাজার টাকা চুক্তিতে মাছ চাষ করার জন্য একটি পুকুর লীজ নেন

পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার দক্ষিণ শিবপুর গ্রামের বাবুল কাজীর ছেলে রবিন কাজী। স্ট্যাম্পে চুক্তি সম্পন্ন করা পুকুরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ করছিলেন রবিন কাজী। গত বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে লীজ মালিককে না জানিয়ে পুকুর মালিক কামাল হোসেনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল পুকুরে জাল ফেলে প্রায় চার লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়।
ঘটনার দিন সকালে বাবলু কাজী বিষয়টি কামাল হোসেনের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে গেলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। কামাল হোসেনকে গালাগাল করতে নিষেধ করলে অভিযোগকারীকে কিল-ঘুশি মেরে আহত করে। তাকে হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় কামাল হোসেন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা মিথ্যা ও ভিত্তিহীন। আমি আমার পুকুরের মাছ মেরেছি। চুক্তি করা পুকুরের মালিক আমার চাচা।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি ) শাহজালাল আলম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি সমাধানের জন্য শুক্রবার বিকেলে দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২৩:৩৩   ১১২ বার পঠিত  |







ড্রাফট থেকে আরও...


দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
হঠাৎ বিচ্ছেদের গুঞ্জন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর
সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, সাড়ে ৩ লাখ টাকার মালামাল খোয়া
আলফাডাঙ্গায় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগীতা



আর্কাইভ