ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় দূর্বৃত্তদের দেয়া বিষে মাছ চাষীর সর্বনাশ

আলফাডাঙ্গায় দূর্বৃত্তদের দেয়া বিষে মাছ চাষীর সর্বনাশ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫


আলফাডাঙ্গায় দূর্বৃত্তদের দেয়া বিষে মাছ চাষীর সর্বনাশ

ফরিদপুর: লীজ দেওয়া পুকুর থেকে প্রায় চার লাখ টাকার বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ মারার অভিযোগ উঠেছে পুকুর মালিক কামাল হোসেন (৪০)সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে এমন ঘটনা ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বিলপুটিয়া গ্রামে। এ ঘটনায় পুকুর মালিক কামাল হোসেনসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লীজ মালিক রবিন কাজীর পিতা বাবলু কাজী।
লিখিত অভিযোগ থেকে জানা যায়,চলতি বছরের ১৪ মার্চ উপজেলার বিলপুটিয়া গ্রামের কামাল হোসেনের কাছ থেকে দুই বছরের জন্য বছরে ২৪ হাজার টাকা চুক্তিতে মাছ চাষ করার জন্য একটি পুকুর লীজ নেন পাশ^বর্তী বোয়ালমারী উপজেলার দক্ষিণ শিবপুর গ্রামের বাবুল কাজীর ছেলে রবিন কাজী।

স্ট্যাম্পে চুক্তি সম্পন্ন করা পুকুরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ করছিলেন রবিন কাজী। গত বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে লীজ মালিককে না জানিয়ে পুকুর মালিক কামাল হোসেনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল পুকুরে জাল ফেলে প্রায় চার লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়।
ঘটনার দিন সকালে বাবলু কাজী বিষয়টি কামাল হোসেনের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে গেলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। কামাল হোসেনকে গালাগাল করতে নিষেধ করলে অভিযোগকারীকে কিল-ঘুশি মেরে আহত করে। তাকে হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় কামাল হোসেন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা মিথ্যা ও ভিত্তিহীন। আমি আমার পুকুরের মাছ মেরেছি। চুক্তি করা পুকুরের মালিক আমার চাচা।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি ) শাহজালাল আলম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি সমাধানের জন্য শুক্রবার বিকেলে দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫২:৩৯   ১১০ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ