ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান

কাউখালীতে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫


কাউখালীতে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান

পিরোজপুর: কাউখালীতে মা ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান করে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার নেতৃত্বে শুক্রবার (১০ অক্টোবর) দিন ব্যাপী মা ইলিশ রক্ষায় উপজেলার বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করেন।

এ সময় কঁচা নদী থেকে প্রায় চার হাজার মিটার সুতার জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। অভিযান টের পেয়ে মাছ ধরার জেলে জাল ও নৌকা ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় লক্ষাধিক টাকা। জব্দকৃত নৌকাটি ভেঙ্গে নদীতে ফেলে দেওয়া হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, জব্দকৃত জালগুলো জন সম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা জানান, আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। এ সময় যাতে কোন অসাধু জেলে নদীতে মাছ ধরতে না পারে সেজন্য আমাদের তৎপর থাকতে হবে। মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৩:৩৬   ২৩০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ