ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে,এটা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি:ব্যারিষ্টার রুমিন ফারহানা

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে,এটা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি:ব্যারিষ্টার রুমিন ফারহানা


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫


ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে,এটা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি:ব্যারিষ্টার রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়ীয়া: বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সেইফ এক্সিটের কথা কি আর বলব, প্রত্যেক উপদেষ্টাই তো বিদেশি নাগরিক।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, উপদেষ্টারা দেশে গণ্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবে। পারবেন না আপনি পারব না আমি। আমাদের কোনও দেশের ভিসা লাগানো নেই। সরকারকে অনুরোধ করি এমন কোন কাজ করবেন না। এমন কোন অপকর্মে জড়াবেন না, এমন কোন দুর্নীতি করবেন না, এমন কোন ওয়াদা করবেন না যেটার কারণে আপনার সেইফ এক্সিটের প্রয়োজন হতে পারে।

এ সময় উপদেষ্টাদের পরামর্শ দিয়ে তিনি বলেন, কাজ করবেন স্বচ্ছতা, সততা, দেশপ্রেম বজায় রেখে যাতে সেইফ এক্সিটের কথা চিন্তা করতে না হয়।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এটা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এরমধ্যে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে, কেউ যদি মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার পক্ষে নির্বাচনে ভাল করা সম্ভব হবে না তবে সেই দলের পক্ষে নির্বাচনে জিতা সম্ভব না। সুতরাং কেউ যদি মনে করে নির্বাচন পিছিয়ে দেবে তবে হুঁশিয়ারি দিয়ে বলছি ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন হতে হবে।

নিজ দলের কর্মীদের প্রতি রুমিন ফারহানা বলেন, অনেকেই মনে করেন আওয়ামী লীগ নাই তাই নির্বাচন সহজ হবে। এত সহজ হবে না। এখন থেকেই আপনাদের প্রস্তুতি শুরু করতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৮:৫৬   ৩৯৬ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ