ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে খারঘর গণহত্যা দিবস পালিত

নবীনগরে খারঘর গণহত্যা দিবস পালিত


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫


নবীনগরে খারঘর গণহত্যা দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে আজ শুক্রবার (১০/১০) খারঘর গণহত্যা দিবস । দিবসটি উপলক্ষ্যে খারঘর শহিদ স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে খারঘর “৭১ শহিদ স্মৃতি সৌধ” এবং খারঘর গণকবর মসজিদ ও মাদরাসার সামনে শহিদ ও মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার প্রদান, কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সেই সঙ্গে সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে পাগলা নদীতে পোনা মাছ অবমুক্তকরণ ও বড়াইল ইউনিয়নে বজ্রপাত নিরোধে তালগাছ রোপন করা হয়।

এই সকল কর্মসূচীর উদ্বোধন করবেন নবীনগরের উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর। সভাপতিত্ব করবেন খারঘর শহিদ স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি’র সভাপতি সিনিয়র সাংবাদিক কাজী ইমরুল কবীর সুমন। এতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৭১ মহান মুক্তিযুদ্ধের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী উপজেলার বাড়াইল ইউনিয়নে খারঘর গ্রামে ব্যাপক হত্যালিলা চালায়। এ গণহত্যায় নিহত হন ৪৩ জন মুক্তিযোদ্ধা ও নিরীহ গ্রামবাসী। এরপর থেকে প্রতি বছর ১০ অক্টোবর খারঘর গণহত্যা দিবস পালিত হয়ে আসছে।

এই দিনে যারা শহীদ হয়েছেন- হায়েনাদের হিংস্র আক্রমনে যারা শহিদ হয়েছেন, ফুল মিয়া পিতা হাফিজউদ্দিন, রেনু মিয়া পিতা ফুল মিয়া, আপজাউদ্দিন পিতা আলী নেওয়াজ, সাজেদা বেগম পিতা আলী নেওয়াজ, আয়েশা পিতা আঃ মান্নান, জোবেদা খাতুন পিতা আবু তাহের, আঃ খালেক পিতা আঃ রহমান, আলী আহম্মদ পিতা আব্বাস আলী, দারু মিয়া পিতা আলী আকবর, ফুল মিয়া আলী আকবর, ফলফত আলী পিতা জগর মাহমুদ, আলী নেওয়াজ পিতা মুন্সী ফজিল, আঃ জলিল পিতা আছু মোল্লা, খুরশেদ মিয়া পিতা চেরাগ আলী, আবদুস ছাদির পিতা বলি মাহমুদ, জজ মিয়া পিতা দারুগালী, মতি মিয়া পিতা কফিলউদ্দিন, সুরুজ মিয়া পিতা কফিলউদ্দিন, কামাল শাহ পিতা আঃ আজিজ, অহিদ মিয়া পিতা বাদশা মিয়া, আবুল কাসেম পিতা আঃ মজিদ, সুফিয়া খাতুন স্বামী ইসমাইল মিয়া, রোকেয়া বেগম পিতা আঃ মজিদ, আবদুস সোবহান পিতা ভানু মিয়া, রহিছ মিয়া পিতা আবদুস সোবাহান, ওহাব আলী পিতা ইসহাক মিয়া, কালা চান মিয়া পিতা হাফিজউদ্দিন, ধন মিয়া পিতা গোলাম হোসেন, মন্তু মিয়া পিতা অলফত আলী, জাহের মিয়া পিতা আঃ করিম, তৈয়ব আলী পিতা নেওয়াজ আলী, ধনু মিয়া পিতা ফুল মিয়া, লতু মিয়া পিতা মাতব্বর আলী গ্রাম বড়াইল, আবুল কাশেম পিতা ইসমাইল মিয়া, আবুল হোসেন পিতা ইসমাইল মিয়া, আলেক মিয়া পিতা ইসমাইল মিয়া, রহিছউদ্দিন পিতা ছব্দর আলী, ফাতেমা বেগম পিতা রহিমউদ্দিন, তঞ্জব আলী পিতা নোয়াব আলী, নিজামউদ্দিন পিতা আবদুল মিয়া, মালু মিয়া পিতা জয়দর আলী, বালি মিয়া পিতা সুবেদার, গ্রাম জালশুকা, আনু মিয়া আয়দার আলী গ্রাম বড়াইল।

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:০৯:৫৬   ৪২২ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ