ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ঔষাধের দোকানে জরিমানা

ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ঔষাধের দোকানে জরিমানা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫


ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ঔষাধের দোকানে জরিমানা

কুষ্টিয়া: ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ টি ঔষধের দোকানে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে এবং সতর্ক করে দিয়েছেন।

আমরা জীবন বাঁচাতে ঔষধ এর দোকান থেকে ঔষধ ক্রয় করে খায় সেখানেই ঘাপলা। ভেড়ামারা উপজেলায় ৪টি ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা ও কুষ্টিয়া ঔষধ প্রশাসন। এ সময় ৪টি ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফ্রি শ্যাম্পল ঔষধ রাখার অপরাধে ৬৫ হাজার টাকা জরিমানা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলায় সাতবাড়িয়া বাস স্ট্যান্ডে মোল্লা ফার্মেসি ১০ হাজার টাকা, মা ফার্মেসী ও চিকিৎসালয় কে ১০ হাজার টাকা, মাস্টার ফার্মেসী কে ৫ হাজার, মধ্যবাজার চৈতন্য মোড়ে লতা ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ঔষধ এর দোকানে থাকা মেয়াদ উত্তীর্ণ ঔষধ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ফ্রি স্যাম্পল ঔষধ গুলো পথচারী গরিব অসহায় মানুষদেরকে ফ্রিতে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন, এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোহাম্মদ রহমত উল্লাহ, ভেড়ামারা থানার এসআই দিবাকর সহ সঙ্গীয় ফোর্স অভিযানে ছিলেন। এবং ঔষধের দোকানদারদের সতর্ক করে দেন।

এ সময় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন বলেন ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। চারটি ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফ্রি সেম্পল ঔষধ রাখার অপরাধে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:৫২   ১৬১ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ