ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দা-ধোবাউড়া সড়ক সংস্কারের উদ্যোগে সন্তোষ প্রকাশ

তারাকান্দা-ধোবাউড়া সড়ক সংস্কারের উদ্যোগে সন্তোষ প্রকাশ


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫


তারাকান্দা-ধোবাউড়া সড়ক সংস্কারের উদ্যোগে সন্তোষ প্রকাশ

ময়মনসিংহ: তারাকান্দা উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় এর মাধ্যমে বিএনপি’র পক্ষ থেকে স্থানীয় সরকার সচিব রেজাউল করিম ও তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন ও উপজেলা প্রকৌশলীকে ধন্যবাদ জানান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
বৃহস্পতিবার (১৬অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়,তারাকান্দা ধোবাউড়া সড়ক যাতায়াতের জন্য জনগণের গলার কাঁটা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেশিরভাগ জায়গায় বড় বড় গর্ত ও খানাখন্দে পানি জমে থাকায় দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।
এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। লাখো মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম তারাকান্দা ধোবাউড়া সড়কের বেহাল অবস্থা উক্ত বিষয়টি মোতাহার হোসেন তালুকদার তারাকান্দা স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা মাধ্যমে নজরে নিয়ে আসেন।
উনার এই প্রচেষ্টায় কারনে ১৪ কিলোমিটার রাস্তাটি তিন ধাপে পাকা করনের প্রক্রিয়া চলমান। ইতিমধ্যে ৪ কিলোমিটার রাস্তা টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।
টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে তারাকান্দা ধোবাউড়া সড়কের যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পাবে তাদেরকে স্বচ্ছতার মাধ্যমে কাজ করার আহ্বান জানান এবং জনগনের দীর্ঘদিনের প্রত্যাশিত রাস্তাটি পাকা করন হবে এবং জনগণের যাতায়াতের দুর্ভোগ থেকে রেহাই পাবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা শাখা বিএনপির সদস্য সচিব আবদুস সালাম তালুকদার, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মালেক, আসাদুল হক মন্ডল, রাসেল মন্ডল, রাকিব তালুকদার প্রমুখ।

এন, আর

বাংলাদেশ সময়: ২০:২৩:৫৮   ৩১২ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ