ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » সেচ পাম্প চুরির হিড়িক,আতঙ্কে চাষিরা

সেচ পাম্প চুরির হিড়িক,আতঙ্কে চাষিরা


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর ২০২৫


সেচ পাম্প চুরির হিড়িক,আতঙ্কে চাষিরা

ময়মনসিংহ: তারাকান্দা উপজেলার গোপালপুর গ্রামে ও সদর উপজেলার আলালপুর গ্রামের মৎস্য চাষি ও কৃষকরা মহা বিপাকে পড়েছেন। গত কয়েক মাসে সেচ পাম্পের মটর চুরির ঘটনা বেড়ে গেছে। মাঠে ফসল ও পুকুরের মাছ উৎপাদনের জন্য কৃষক,মাছ চাষির জন্য অত্যাবশ্যকীয় এই মটরের চুরি কৃষি ও মাছ উৎপাদনে ব্যাপক প্রভাব ফেলছে।
স্থানীয় সূত্রে জানা যায়,বিশেষ করে ধান,মাছ চাষসহ অন্যান্য ফসলের চাষের সময়ে সেচ পাম্পের মটর চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ রয়েছে, চোরেরা গভীর রাতে সেচ পাম্পের কাছে এসে এই ঘটনা ঘটাচ্ছে, যার ফলে মৎস্য চাষি ও কৃষকরা ফসলের সেচে সমস্যার মুখোমুখি হচ্ছেন।
ভুক্তভোগী কৃষক,মৎস্যচাষী ও এলাকাবাসীর অভিযোগ,যারা পুরাতন মোটর ক্রয়-বিক্রয় করে তাদের কাছে চুরির সাথে জড়িতদের তথ্য থাকতে পারে। এছাড়া বৈদ্যুতিক কাজে অভিজ্ঞতা সম্পন্ন লোকও এই কাজে জড়িত থাকতে পারে।
এ ব্যাপারে সদর উপজেলার আলালপুর মধ্যপাড়া গ্রামে আব্দুর রফিক বাদী হয়ে সেচ মটর চুরির অভিযোগে আলালপুর মেছেরা বাড়ির আব্দুর রশিদ এর পুত্র শামীম মিয়ার নামে চুরির অভিযোগে কোতোয়ালি মডেল থানায় ৮-১০-২৫ তারিখে ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে আব্দুর রফিক জানান,ইতিপূর্বে এলাকায় আরো ২০টি সেচ মোটর চুরি করিয়াছে। এইসব চুরি শামীম মিয়া ঘটিয়েছে বলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উক্ত চোরের বিচারের জন্য ঊর্ধ্বতম আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:৩০   ১৮৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ