ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ময়মনসিংহ-৮ আসনের মনোনয়ন প্রত্যাশীর সাংবাদিকদের মতবিনিময়

ময়মনসিংহ-৮ আসনের মনোনয়ন প্রত্যাশীর সাংবাদিকদের মতবিনিময়


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর ২০২৫


ময়মনসিংহ-৮ আসনের মনোনয়ন প্রত্যাশীর সাংবাদিকদের মতবিনিময়

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মজিদ, আজ রবিবার (১৯ অক্টোবর) ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের দায়িত্বরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বেলা ১১টা এ সভা অনুষ্ঠিত হয়। এতে ঈশ্বরগঞ্জের কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মত বিনিময় সভায় ইঞ্জিনিয়ার এম এ মজিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের সহযোদ্ধা হিসেবে আমি মনে করি—দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মিডিয়ার ভূমিকা অপরিহার্য। আমি বিশ্বাস করি, তথ্যের স্বাধীনতা নিশ্চিত হলে দুর্নীতি ও অপশাসনের জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি আপনাদের সাথে এভাবে বসার সুযোগ পাইনি। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে রাজপথে আমাদের আন্দোলন সংগ্রাম তুলে ধরেছেন। আমি আপনাদের ভাই আপনারা আমাদের ভাই। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ময়মনসিংহ -৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে নির্বাচন করতে ইচ্ছুক।

তিনি আরও বলেন, এ আসনে জনগণের পাশে থেকে উন্নয়ন, শান্তি ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠাই হবে আমার মূল লক্ষ্য।

সাংবাদিকরা তাদের কাজের চ্যালেঞ্জ, তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা ও নিরাপত্তা নিয়ে কথা বলেন এবং একজন জনপ্রতিনিধির কাছে গণমাধ্যমবান্ধব পরিবেশ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

ওই সময় তিনি সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে মত বিনিময় সভা সমাপ্তি করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৯:৫২   ২৫৫ বার পঠিত  | ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ