ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

নাসিরনগরে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫


নাসিরনগরে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যচাষী ও মৎস্যজীবি সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান সভা অনুষ্ঠিত হয়েছে।

জলবায়ু সহনশীল মাছ চাষে,জীবন জীবিকায় সমৃদ্ধি আসে’স্লোগানকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নাধীন প্রকল্প কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারীজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ২১অক্টোবর সকালে র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান শাকিল।

স্বাগত বক্তব্য রাখেন এফএও ফিল্ড কো-অর্ডিনেটর ড: শফি উল্লাহ্’। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া, মৎস্যজীবী সুতলাল চৌধুরী প্রমুখ।

এসময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন মৎস্যজীবি,মৎস্যচাষী ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ মৎস্য অধিদপ্তর এবং অন‍্যান‍্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জলবায়ু পরিবর্তন ও সহনশীলতা সম্পর্কিত বিভিন্ন সচেতনামূলক নাটিকা, গান,ছবি অঙ্কন ইত্যাদি প্রদর্শন করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১২:৩৬   ২১৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ