ঢাকা বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: চরফ্যাসনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে দুপুরের খাবার ও বস্ত্র উপহার দিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও ভোলা- ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. নুরুল ইসলাম নয়ন।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ফ্যাশন স্কয়ারে বিএনপি মানবিক হেল্পসেলের আয়োজনে তিনি প্রায় ২০০অসহায় মানুষের মাঝে খাবার, শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন।
এ সময় নুরুল ইসলাম নয়ন বলেন, রাষ্ট্রের প্রতিটি মানুষের কাছে কিভাবে রাষ্ট্রের সেবা পৌছে দেওয়া যায়, সেজন্য কাজ করছেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরো বলেন, মানুষের ভালোবাসা নিয়ে বিএনপি ক্ষমতায় আসলে এ রাষ্ট্রের প্রতিটি নাগরিক তাদের প্রয়োজনীয় সহযোগীতা পাবে।
তিনি আরও বলেন , বিএনপি দেশের সকল পেশা শ্রেনীর মানুষের অধিকার নিশ্চিতে কাজ করছে। ভবিষ্যতে অসহায় মানুষের জন্য খাদ্য, বস্ত্র ও তাদের অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিভাবে স্থায়ী ভাবে ব্যবস্থা করা যায় আমরা সেই চেষ্টা করে যাচ্ছে। যারা অসুস্থ মানুষ রয়েছে তাদের জন্য কিভাবে চিকিৎসা সেবা দেওয়া যায় আমরা ভাবছি, আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবে সব সময় আপনাদের পাশে থাকতে পারি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহম্মেদ কমল, জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনুজুর হোসেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক খাইরুল ইসলাম সোহেল প্রমুখ। এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৪৯:০৮ ৩১০ বার পঠিত | ● চরফ্যাসন ● নুরুল ইসলাম নয়ন ● বিএনপি