ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাইয়া ডারে ওরা বাঁচতে দিলোনা

মাইয়া ডারে ওরা বাঁচতে দিলোনা


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫


মাইয়া ডারে ওরা বাঁচতে দিলোনা

ভোলা: আমার মাইয়াডা শান্ত আছিলো যৌতুকের টেহার লইগা ওরা আমাগো মাইয়া ডারে বাঁচতে দিলোনা। এহন আমাগো ছোট্ট নাতি ডার কি অইবো। মাইয়াডায় আসা কইরা নতুন ঘর বানাইছে এখন থাকতে পারলো না।
এক মাত্র কন্যা সন্তানকে হারিয়ে আহাজারী করছিলেন নিহত গৃহবধু মিমের বাব মোসলেউদ্দিন চকিদার। মেয়ের মরদেহের পাশে সংঙ্গাহীন পরে ছিলেন মা জোসনা বেগম।
বাবা- মায়ের অন্তহীন আহাজারীতে ভারি হয়ে উঠেছে এওয়াজপুর ইউনিয়নেয় দক্ষিণ মাদ্রাজ গ্রামের গৃহবধু মিমের বাড়ি। সন্তান হারা বাবা মায়ের আহাজারীতে কাঁদছে পাড়া প্রতিবেশী ও স্বজনরা। আজ বৃহস্পতিবার সকালে নিহত গৃহবধু মিমের বাড়িতে গেলে এমন চিত্র দেখা যায়।
স্বজনরা, তিন বছর আগে এওয়াজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত করিম চকিদারের ছেলে ওমান প্রবাসী ইসামইলের সঙ্গে পরিবারিক ভাবে মিমের বিয়ে হয়। বিয়ের ৬ মাস পর অন্তস্বত্ত্বা স্ত্রী মিমকে রেখে স্বামী প্রবাসে পাড়ি জমান। বিয়ের পর থেকেই স্বামী ইসমাইল ও তার মা রাশিদা বেগম ও ননদের জামাই মো. ইমন মিমের পরিবারের কাছে ৫ লাখ টাকা দাবী করে আসছিলেন। এনিয়ে শ্বাশুরীর সঙ্গে তার প্রায় সময় ঝগড়া বিবাদ হতো।

এর পর তার বাবার সহযোগিতায় তার প্রবাসী স্বামী ইসমাইল তার বসত বাড়ির একটু দুরে জমি কিনে ছোট্ট একটি বাড়ি নির্মান করেন। সেখানে দোচালা একটি টিনের ঘর নির্মান করে মিম তার দেড় বছরের শিশু কন্যা ইসরাতকে নিয়ে বসবাস শুরু করেন। মেয়ের নিরাপত্তার জন্য মিমের মা রাতে মেয়ের সঙ্গে জামাতার বাড়িতে থাকতেন।

ঘটনার দিন বুধবার বিকালে তার শিশু কন্যা ইসরাত খেলার ছলে একটি কুকুরে ওপর পড়ে যায়। এসময় শিশুর হাতে কুকুরের নখের আঘাত লাগে। এ নিয়ে রাতে মিমের শ্বাশুড়ী ও ননদসহ তার জামাতা ইমন মিলে তার বাড়িতে গিয়ে তাকে এলোপাতারী মারধর করেন। পরে সকালে ওই গৃহবধু নিজ ঘরের আড়ার সঙ্গে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহত গৃহবধুর বাবা মোসলেউদ্দিন চকিদারের দাবী মেয়ে শ্বাশুরী ও ননদসহ তার জামাতার মারধরের অপমান সইতে না পেরে তার মেয়ে মিম আত্মহত্যা করেন। এহত্যার বিচারের দাবী জানান তিনি।
শশীভূষণ থানার উপ-পরিদশর্ক মো, মিজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছেন। প্রাথমিক সুরাতহালে তার গালের চোয়ালে একটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:১৩   ২৬৬ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ