ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কয়রায় ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫


কয়রায় ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

খুলনা: কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একই গ্রামের আব্দুস সামাদ সরদারের পুত্র। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের মাহবুব সরদারের ধানক্ষেতে বৈদ্যুতিক তার টানিয়ে রাখা হয়েছিল ধানক্ষেত পাহারার জন্য। ভোরে কাজের উদ্দেশ্যে ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় আব্দুর রহমান অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় এলাকাবাসীর অভিযোগ, উপজেলা কৃষি অফিসের তদারকি ও সচেতনতা কার্যক্রমে মারাত্মক অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, কৃষি অফিসের নিয়মিত মনিটরিং ও বৈদ্যুতিক তার ব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ থাকলে এ মৃত্যু এড়ানো যেত।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেন বলেন, “ভুক্তভোগী পরিবার এখনও মামলা করেনি। তারা যদি মামলা করতে চান, তবে এটি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত হবে।”

গ্রামের মানুষ দাবি করেছেন, কৃষি অফিসের অবহেলা ও নিরাপত্তা নির্দেশনার অভাবে এমন মৃত্যুর ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:০৩   ৪১১ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ