ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » মামলা খেয়েছি,ঘর ছেড়েছি তবুও রাজপথের আন্দোলন সংগ্রামে ফাঁকি দেইনি:মোতাহার

মামলা খেয়েছি,ঘর ছেড়েছি তবুও রাজপথের আন্দোলন সংগ্রামে ফাঁকি দেইনি:মোতাহার


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫


মামলা খেয়েছি,ঘর ছেড়েছি তবুও রাজপথের আন্দোলন সংগ্রামে ফাঁকি দেইনি:মোতাহার

ময়মনসিংহ: মামলা খেয়েছি গ্রেফতারের হুলিয়া নিয়ে ঘর ছেড়েছি,দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রামে ছিলাম।দলের একটি কর্মসূচিও ফাঁকি দেইনি।দলের আদর্শ থেকে বিচ্যুত হয়নি

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ফুলপুর পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম।

বিশেষ বক্তার বক্তব্য এসব কথা বলেন তিনি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মোঃ মোতাহার হোসেন তালুকদার।

তিনি আরো বলেন,আমাদের অনেক মা-বোনের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌছাঁয়নি।যেদিন থেকে এ ৩১ দফা মানুষ বুঝেছে,সেদিন থেকে মানুষের দাবী হয়ে দাঁড়িয়েছে।বিএনপি ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই করেছে,সামনে আর কেউ কবর থেকে উঠে এসে ভোট দেওয়ার সুযোগ নেই।৩১ দফা নিয়ে ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের সালাম পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র আমিনুল হকের সভাপতিত্বে,সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান মোস্তফা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম তোজাম্মেল হক রুবেলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্যে রাখেন- ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান,সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক,ওয়াজেদুল ইসলাম,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক,এবিএম মোশারফ হোসেন,রকিবুল হাসান সোহেল,প্রমুখ

এইসময় বক্তারা তাদের বক্তব্য ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান,

এবং ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে আগামী কাল ২৫ অক্টোবর তারেক রহমানের ৩১ দফার জনমত গঠনের লক্ষ্যে গণমিছিল সফল করার আহ্বান জানান।

এইসময় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক একেএম সুজাউদ্দিন সুজা,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক,মোঃ শাহজাহান সিরাজ,এবিএম আরিফুল ইসলাম,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আহসান রানা রুবেল, উপজেলা বিএনপির সদস্য মোঃ মাজহারুল ইসলাম নিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলন শুরুতেই কর্মী সমর্থকদের নিয়ে মুহু মুহু স্লোগানে পদপ্রার্থী মোঃ জাকির হোসেন,হাফিজ উদ্দিন শিকদার হাজী আবুল কাসেম মন্ডল,পল্লী চিকিৎসক নুর হোসেনের কর্মীসমর্থকরা সমাবেশ শেষ অব্দি,ধমকা ধমকা স্লোগানে মুখরিত করে তোলে সমাবেশস্থল।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৪:৩৮   ৪৩৬ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ