ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দীর্ঘ এক যুগ পর মধুখালী উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দীর্ঘ এক যুগ পর মধুখালী উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫


দীর্ঘ এক যুগ পর মধুখালী উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ফরিদপুর: মধুখালীতে দীর্ঘ এক যুগ পর উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মধুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।

নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু সহ দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন “এখন থেকেই সবাই নির্বাচনের মাঠে নামবেন। বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইবেন। মা-বোনদের বোঝাবেন যেন আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করে সরকার গঠনের পথ সুগম করা যায়।”

তিনি আরও বলেন,“জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন— বিএনপি ক্ষমতায় এলে সর্বপ্রথম দেশের বেকার যুবকদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে।”

স্থানীয় নেতাকর্মীরা বলেন, দীর্ঘ এক যুগ পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সংগঠনের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৫:২৬   ১৬৯ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ